1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস নিয়োগ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

নতুন মন্ত্রিসভার আট মন্ত্রী-প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে তিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর আগের পিএসদেরকেই আবারও একই পদে নিয়োগ দেয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিনই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে এই পিএস নিয়োগের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের পিএস মোহাম্মদ সানোয়ার হোসেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিএস আলমগীর হোসেনকে একই পদে পুনরায় নিয়োগ দেয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রতিমন্ত্রী থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পিএস (আইসিটি বিভাগে থাকাকালীন) মুশফিকুর রহমানকে পুনরায় তার পিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী নতুন পিএস পেয়েছেন। এরমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল হামিদ মিয়াকে পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামের পিএস, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পিএস এবং স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শাহগীর আলমকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর পিএস নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মোহা. আমিনুর রহমানকে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর পিএস এবং স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. মোস্তাফিজার রহমানকে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সিমিন হোসেনের (রিমি) পিএস পদে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রী/প্রতিমন্ত্রীরা যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তাদের জন্য পদায়ন করা একান্ত সচিবদেরকে এ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park