1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মন্ত্রিত্ব হারিয়ে আইনপেশায় ফিরলেন সাবেক তিন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

 দীর্ঘদিন সরকারি দায়িত্ব পালন শেষে আইনজীবীদের পরিচিত পোশাকে সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার জন্য ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। তারা হলেন, অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও অ্যাডভোকেট মাহবুব আলী। রবিবার (১৪ জানুয়ারি) সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে আড্ডায় মেতে ওঠেন সরকারের সদ্য সাবেক তিন মন্ত্রী। এসময় তাদের সাথে দেখ করতে আসেন সহকর্মী আইনজীবীরা। আইন পেশায় ফেরা নিয়ে মন্ত্রীরা বলছেন, দীর্ঘদিন আইন পেশায় থেকেই মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবেই তারা দায়িত্ব পালনের চেষ্টা করেছে। এখন তারা দায়িত্বে নেই, তবে যারা তাদের স্থলাভিষিক্ত হয়েছেন তারাও রাজনৈতিকভাবে পরিপক্ক। নতুন মন্ত্রীরাও ভালো করবেন এবং মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশা সদ্য সাবেকদের। এতদিন নিজেদের প্রিয় প্রাঙ্গণ সুপ্রিম কোর্টকে অনেক ‘মিস করেছেন’ জানাতেও ভুললেন না তারা। সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নূরুল ইসলাম সুজন এবারও পঞ্চগড়-২ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার মন্ত্রী না থাকায় আইন পেশা পরিচালনায় বাধা নেই। তাই আজ সকালেই চলে এসেছেন সুপ্রিম কোর্টের নিজ চেম্বারে।

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম বিগত সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। মন্ত্রিত্বের সময়টা আইন পেশা থেকে দূরে ছিলেন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মাহবুব আলী বিগত সরকারের আমলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারেননি এই আইনজীবী। তিনিও ফিরে এলেন আইন পেশায়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park