1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ক্ষমতাকে কুক্ষিগত করতেই মরিয়া সরকার: মুফতি মাসুম বিল্লাহ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জনগণের ভোটাধিকার হরণ করে খেল-তামাশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করতেই মরিয়া হয়ে উঠছে সরকার। দ্বাদশ সংসদ নির্বাচন ছিল সরকারের ক্ষমতা নবায়নের জন্যে প্রতিযোগিতা ও প্রতিদ্ব›িদ্বতাহীন তামাশাপূর্ণ আনুষ্ঠানিকতা মাত্র।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মহানগর ইসলামী আন্দোলনের নগর মাসিক সভায় এ কথা বলেন তিনি।

সভায় মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনয় আরও উপস্থিত ছিলেন, নগর আমেলার সহ-সভাপতি মুহা. নুর হোসেন ও মাও. হাবীবুল্লাহ হাবিব, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অ্যাস্টেন্ট জয়েন্ট সেক্রেটারি আলহাজ শেখ হাসান আলী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় মাসুম বিল্লাহ আরও বলেন, একতরফা নির্বাচনে সারাদিনব্যাপী ভোটকেন্দ্রগুলো ভোটারের চরম অভাব লক্ষ্য করা গেছে। শিশু ভোটার দিয়ে ভোটদান এবং একাধিক ভোট প্রদান সরকার দলের দেউলিয়াত্বের প্রমাণ। ডামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। বিরোধী দলবিহীন প্রহসনের নির্বাচনের নামে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারা হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে অতি স্বল্প সংখ্যক ভোটারের অংশগ্রহণকে দেউলিয়াত্ব প্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park