1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

তাঁতী লীগের বর্ধিত সভা খোকন সাহা বলেন……….. নেত্রী ভালো থাকলে দেশ ভালো থাকবে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, ‘দেশরত্ম শেখ হাসিনা ৫ বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সঠিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশ বিদেশের নানাবিধ ষড়যন্ত্রকে উপেক্ষা করে প্রগতিশীল ধারায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলছেন। আপনারা নেত্রী সহ তার পরিবারের প্রত্যেক সদস্যদের জন্য দোয়া করবেন। মনে রাখবেন, নেত্রী ভালো থাকলে দেশ ভালো থাকবে।

আজ রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে পুরান কোট এলাকায় মহানগর তাঁতী লীগের এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। এসময় ৭ জানুয়ারি নির্বাচন সুষ্ট করার জন্য প্রধান নির্বাচন কমিশন সহ আইনপ্রয়োগকারী সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দলকে আরও সুসংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আগামী প্রজম্ম তথা তরুণদের উৎসাহিত করে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কোন সন্ত্রাসী কর্মকাÐের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ভূমিদস্যুতায় জরিতদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সমাজ থেকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করার জন্য আহবান জানান। এছাড়া একেএম শামীম ওসমান ৪বার এমপি নির্বাচিত হওয়ায় তাকেও ধন্যবাদ জানান এবং তার সহ পরিবারের জন্য সবাইকে দোয়া কামনা করেন।
সভায় মহানগর তাঁতী লীগের আহবায়ক চৌধুরী এইচএম ফারুক শাহেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান (মাসুদ), মুকুল হোসেন (রাসেল), লিটন আহমেদ, সৈয়দ মো.শাহীন, মো.মহসিন, আল-আমীন (টিটু), মো.রিপন, তাসলীমা(পপি), আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম (ডালিম), আল-আমীন, আ.জব্বার, জয়নাল আবেদীন, মো. সোহাগ, মো. সোহেল, মো. মাসুম, মিজানুর রহমান প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park