1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা নাকি দুর্ঘটনা তদন্ত হচ্ছে : ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪

রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা, দুর্ঘটনা নাকি বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
আজ শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, তেজগাঁও মোল্লাবাড়ি বস্তিতে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকা-ের ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিস রাত পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তিতে তিনশত ঘর ছিলো, আগুনে বস্তির প্রায় সব ঘরই পুড়ে গেছে। তবে আগুন কীভাবে লেগেছে সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, তদন্ত চলছে। এ ঘটনায় একজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে এবং একজন নারী ও এক শিশু হাসপাতালে ভর্তি আছেন।
ডিএমপি কমিশনার বলেন, যে দুজন আগুনে পুড়ে মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে, পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সংগ্রহ করা হচ্ছে।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park