1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

শৃঙ্খলাভঙ্গের দায়ে বাংলাদেশকে জরিমানা করলো ফিফা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

গত বছরের অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের বাছাইপর্বের তিন খেলায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।

ম্যাচ কমিশনারের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, গত ১২ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক রাউন্ডের প্রথম লেগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় বাংলাদেশের বিরুদ্ধে। যে কারণে ৫ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা। পাঁচদিন পর দ্বিতীয় লেগের ম্যাচে ভেন্যুতে নিরাপত্তা বিধি বাস্তবায়ন করতে না পারা, আতশবাজি পোড়ানো ও মাঠে দর্শক ঢোকার কারণে বাফুফেকে ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা করে ফিফা।

দুইলিগ মিলিয়ে মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ড নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচে ২১ নভেম্বর ঘরের মাঠে মুখোমুখি হয় লেবাননের বিপক্ষে। সেই ম্যাচে ১-১ গোলে ড্র করলেও জরিমানা পিছু ছাড়েনি বাফুফের। ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে না পারার কারণে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করে ফিফা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park