1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দেয়নি: ডিএমপি

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪

বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে তালা দেয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের ফটকের তালা ভেঙ্গে প্রবেশ করেন। এরআগে গত ১০ জানুয়ারি রুহুল কবির রিজভী নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের চাবি ফেরত পাওয়ার অনুরোধ করে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবর একটি পত্র প্রেরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে রুহুল  কবির রিজভী বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তালা দিয়ে রেখেছিল।  এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোপূর্বে একাধিকবার বক্তব্য দিয়েছে যে, বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ কখনোই তালা দিয়ে রাখেনি।
তথাপিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুসারে পুলিশ জানতে পারে গত বছরের ২৮ অক্টোবর সমাবেশ শেষে বিএনপি প্রধান কার্যালয়ের নিরাপত্তা কর্মী সোহাগ বিএনপির প্রধান কার্যালয়ে রাত্রিযাপন করেন এবং পরবর্তীতে ২৯ অক্টোবর সকালে বিএনপি’র প্রধান কার্যালয়ের গেটে তালা দিয়ে চাবি নিয়ে অফিস ত্যাগ করে।
এ সংক্রান্ত তথ্য প্রমাণ ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে। এজন্য রুহুল কবির রিজভী কর্তৃক প্রদত্ত বিএনপি অফিসে তালা দেয়া সম্পর্কিত বক্তব্য এবং এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চাবি ফেরত যাওয়ার পত্রটি যথাযথ নয় বলে প্রতীয়মান হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের কাছ থেকে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রত্যাশা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park