বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান এবার হলেন যুব ও ক্রীড়ামন্ত্রী। আজই বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত এই সংসদ সদস্য। এত দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী। নাজমুল হাসানকে এই মন্ত্রণালয়ের সরাসরি মন্ত্রী বানানো হলো। গত মেয়াদে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন জাহিদ আহসান রাসেল। আজ সকালেই প্রতিমন্ত্রী হিসেবে সর্বশেষ অফিস করেছেন, তারপর আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বিসিবি সভাপতি হিসেবেই নিজের পরিচয়টাকে দাঁড় করিয়েছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ