1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে হবে ‘ইলেকট্রিক ট্রেন’, প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন-কোরিয়া

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি এলাকার যোগাযোগ ব্যবস্থা নতুন মাত্রা যোগ করতে হাতে নেওয়া হয়েছে ‘লাইট র‌্যাপিড ট্রানজিট (এলআরটি)’ প্রকল্প। ইতোমধ্যে, প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে চায়না ও কোরিয়ার একটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে বলে জানায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
বুধবার (১০ জানুয়ারি) কোরিয়ান ও চায়নার দুইটি সংস্থার প্রতিনিধি দল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেছেন। এই সময় প্রকল্পটি বাস্তবায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশই।
প্রকল্পটি নিয়ে মেয়রের সাথে আলোচনা হয়েছে দীর্ঘক্ষণ। আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনসিসি’র তত্ত¡াবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ ও নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামও।

এর আগে, ২০১৮ সালের ২৫ নভেম্বর একনেকে এই প্রকল্পের অনুমোদন দেন একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, এই প্রকল্প বাস্তবায়ন হলে নিতাইগঞ্জ থেকে সাইনবোর্ড এবং শিমরাইল থেকে পঞ্চবটি পর্যন্ত দুই রুটে ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে চলাচল করতে পারবেন নগরবাসী। এই দুই লাইনে প্রতিদিন ১ লাখ ২০ হাজার মানুষ চলাচল করতে পারবে। পরবর্তীতে এই প্রকল্প কদমরসূল অঞ্চল অর্থাৎ শীতলক্ষ্যার ওপারে সিটি করপোরেশনের বন্দর অঞ্চলে মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে।

সিটি কর্পোরেশন সুত্রে জানা যায়, এলআরটি একটি গণপরিবহন ব্যবস্থা, যা ইলেকট্রিক ট্রেনের মাধ্যমে একস্থান হতে অন্যস্থানে যাত্রী পরিবহন করা হয়। উন্নত বিশ্বে আধুনিক নগরগুলোতে এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু রয়েছে। এলআরটির মাধ্যমে দ্রæত যাত্রী পরিবহন করা সম্ভব যা সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মেডিয়ানের উপর দিয়ে পিলারের মাধ্যমে এলিভেটেডভাবে দু’টি এলআরটি লাইন নির্মাণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park