1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

রূপগঞ্জে ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ, পুড়লো ৭০ লাখ টাকার মালামাল

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় নির্বাচন পরবর্তী সময়ে অজ্ঞাতদের দেয়া আগুনে এক ব্যবসায়ীর দোকান পুড়ে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সরেজমিনে চনপাড়া এলাকায় পুড়ে যাওয়া দোকান ঘুরে দেখা গেছে, সেখানে একতা ডেকোরেটর নামে একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দোকানে অজ্ঞাতদের দেয়া আগুনে পুড়ে গেছে সেখানকার প্রায় সকল মালামাল। এতে মাথায় হাত পড়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট মালিকের।

একতা ডেকোরেটরের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন জানান, ৯ জানুয়ারি সকালে সাইটে কাজ থেকে এসে দেখি আমার দোকানের বিদ্যুতের লাইন কেটে দেয় অজ্ঞাতরা। আমার মিটারের চাবিটাও নিয়ে যায়। কারা নিয়ে যায় কারা কাটে কেউ জানেনা। তখন আমি দেখি আমার সিসিটিভি ক্যামেরাও চলেনা। ব্যাটারি নষ্ট হয়ে গেছে। ভিডিও হয় কিন্তু দেখা যায়না। আবার আমি বাড়িওয়ালাকে ডেকে জানালাম যে আমার ভিডিও, কারেন্ট এগুলো কেটে দিতাসে কারা জানি। এর আগে এলাকায় কথা শুনতাসি যে এটা বিএনপির ব্যবসা, এটা হেন তেন কিন্তু আমি কারো কোন রাজনীতি করিনা। এলাকায় সবাই আমার ভাই আমি সবার উপকার করি, সবার কাজই করি। পরে আমি সব লাইন ঠিক করি। ক্যামেরাও চালু করি।

তিনি জানান, আমি রাত ৯ টা ২১ মিনিটে বাসায় যাই। বাসায় গিয়ে ভিডিও চেক করছিলাম যে কারা লাইন কাটলো। এরপর খেতে বসি আমি। এসময় আমার ফোনে আমাদের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল কাকা ফোন করে জানায় আমার দোকানে আগুন লাগসে। আমি সাথে সাথে দৌড়ে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিভাই।

পরে পুলিশ এসে জিজ্ঞাসা করায় আমি তাদের বলি জানালা দিয়ে আগুন দিয়েছে সেখানে একটা ক্যামেরা আছে। পরে তারা বলেন, ক্যামেরার এদিকে তো অন্ধকার তুমি তো দেখতে পারবানা।

তিনি বলেন, আমার ৭০ লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার সাড়ে ৬শ চেয়ার ছিল পেছনে, সামনে ১শ চেয়ার ছিল। এগুলো জ্বলে পুড়ে গেছে। ইভেন্ট ম্যানেজমেন্টের যা ছিল সব পুড়ে গেছে। ১ লাখ ২০ হাজার বাতিসহ যা ছিল সব পুড়ে গেছে। ৯ মনের উপর তার পুড়ে গেছে। আমার সাথে কারো শত্রুতা নেই কারা এ কাজ করেছে তাদের বিচার চাই, তবে পুলিশ এখনো কিছু করেনি।

চনপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিয়ার জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে আগুন নেভানো হয় তবে আগুনের সুত্রপাত সম্পর্কে জানা যায়নি। এটা শক সার্কিট থেকে লেগেছে নাকি অন্য কোন জায়গা থেকে লেগেছে তা জানা যায়নি। এখন পর্যন্ত এঘটনায় আমাদের কাছে লিখিত অভিযোগ আসেনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park