1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

তৃণমুলের বিশ্বাস এবার মন্ত্রী হচ্ছেন শামীম ওসমান!

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

এবার মন্ত্রীসভায় স্থান পেতে যাচ্ছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রাণপুরুষ একেএম শামীম ওসমান। দলীয় সভাপতি প্রধানমমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রাণের দাবি এবার পূরণ করবেন বলেই বিশ্বাস তৃণমূলের। বৃহস্পতিবার ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য মন্ত্রী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠানের ঠিক আগ মুহুর্তে নারায়ণগঞ্জের অলিগলি থেকে রাজনীতির মাঠ সর্বত্র একই কথা শোনা যাচ্ছে। তাছাড়া নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভা নারায়ণগঞ্জে শামীম ওসমানের এলাকায় করায় নেতাকর্মীদের স্বপ্ন আরো ডানা মেলেছে। এখন সবাই তাকিয়ে আছেন বৃহস্পতিবারের দিকে। দেখা যাক এবার নারায়ণগঞ্জ আওয়ামীলীগের স্বপ্ন পূরণ হয় কিনা। সূত্র বলছে, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়তি ভালোবাসা রয়েছে তা বহুবার প্রমাণ হয়েছে। জাতীয় সংসদে দাড়িয়েও প্রধানমন্ত্রী একাধিকবার ওসমান পরিবারের প্রশংসা করেছেন। এবার সে ভালোবাসার বহি:প্রকাশ আবারো দেখেছে নারায়ণগঞ্জবাসী। গত ৭ জানুয়ারি নির্বাচনের আগে ৪ জানুয়ারি শেখ হাসিনা তার শেষ নির্বাচনী জনসভা করেন নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম ওসমানের এলাকায়। এতে করে ওসমান পরিবারের প্রতি তাঁর ভালোবাসার আরো একটি নজির তিনি স্থাপন করেন। সব সূত্র এক করে নারায়ণগঞ্জের রাজনীতি বিশ্লেষকরা বলছে, এবার মন্ত্রী পেতে যাচ্ছে নারায়ণগঞ্জবাসী। আর সেটা আর কেউ নন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কর্নধার একেএম শামীম ওসমান। ১৯৯৬ সালের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়া শামীম ওসমান এরপর ২০১৪. ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। চারবারের এই প্রভাবশালি সংসদ সদস্যকে মন্ত্রীসভায় স্থান দেওয়া তাই সময়ের দাবি বলেই মনে করেন সকলে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park