1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

সবকিছুই নিয়মমতো হয়েছে: ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, নির্বাচনে যেটা অনিয়ম সেটা বাদ দিয়েছি। যেটা নিয়মে সেটা গ্রহণ করা হয়েছে। সেইভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে। কে কি বলল দেখার সময় নাই, ওটা আমাদের কাজের মধ্যে পড়ে না। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমেরিকার বিবৃতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।দ্বাদশ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলেছে, এবারের নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার হয়নি এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, আমাদের যে বক্তব্য সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। এর বাইরে আমাদের কোনো মন্তব্য নেই।

ভোট কমিশনের দৃষ্টিতে সুষ্ঠু হয়েছে, বিদেশের কাছে হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে কি হলো, না হলো সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এর বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা আমাদের কাজ সঠিকভাবে পালন করেছি। আমাদের যা করার সেভাবেই করেছি। বিধিসম্মত ভাবে করেছি, নিয়মমত ভাবে হয়েছে সবকিছু। আমরা যেটা করার, আমরা মনে করি সঠিক করেছি।

নির্বাচন করে আপনারা কী সন্তুষ্ট এ প্রসঙ্গে তিনি বলেন, সন্তুষ্ট অসন্তুষ্ট কোনটাই বলবো না। নিয়মমত যা যা করার দরকার সেটাই করেছি। অনিয়ম যেটা ছিল সেটা আমরা গ্রহণ করেনি, যেটা নিয়ম ছিল সেটা করেছি, সেইভাবেই ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে, আইনশৃঙ্খলা খুব ভালো ছিল। সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আপনারা বলছেন সুষ্ঠু, আমেরিকা বলছে সুষ্ঠু হয়নি এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা তাদের জিজ্ঞেস করেন। আপনাদের মনে জিজ্ঞাসা নাই। কে কি বলল সেটা দেখার তো আমরা সময় পাই না। ওটা আমাদের কাজের মধ্যেও পড়ে না। আমরা আমাদের কাজ করে যাব।

গেজেট প্রকাশ নিয়ে ইসি আলমগীর বলেন, ৩০০ সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল করা হয়েছে। ওই আসনের ভোটের জন্য নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর ময়মনসিংহের একটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। এই দুটো বাদে বাকি ২৯৮টি আসনের নির্বাচন ফলাফল মিলিয়ে দেখা হয়েছে, যাচাই-বাছাই করা হয়েছে। সব ঠিক আছে। নির্বাচন কমিশন দেখেছে সব সঠিক আছে। ফলাফল গেজেট করার জন্য বিডি প্রেসে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park