1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

নিরঙ্কুশ ভোটে  বিজয়ী শামীম ওসমানের পক্ষ থেকে নেতাকর্মী ও ওয়ার্ডবাসীর প্রতি কাউন্সিলর হাজী খোকনের কৃতজ্ঞতা প্রকাশ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪

 

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী, উন্নয়নের রুপকার, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহভাজন জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানকে নিরঙ্কুশ ভোটে  বিজয়ী করে ৪র্থ বারের মতো এমপি নির্বাচিত করায় কর্মীবান্ধব নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের পক্ষ থেকে নাসিক ১০নং ওয়ার্ড আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ওয়ার্ডবাসীকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাসিক ১০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর, মহানগর আ.লীগের সহ-প্রচার সম্পাদক, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী ইফতেখার আলম খোকন।

এক অভিনন্দন বার্তায় কাউন্সিলর হাজী খোকন বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন (২০২৪) এর ভোটগ্রহণ করা হয় ৭ জানুয়ারি (রবিবার)। রাতে ভোটগণনা শেষে এ আসনে আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী জননেতা শামীম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এ আসনে ১লাখ ৯৫হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হন। এই আসনে মোট ৮ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে ৭ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।  এতেই প্রমানিত হয় আমাদের নেতা শামীম ওসমান কত জনপ্রিয়। নারায়ণগঞ্জ- ৪ আসনের মানুষ শামীম ওসমান ছাড়া কাউকে চায় না। নারায়ণগঞ্জের উন্নয়ন মানেই শামীম ওসমান। নারায়ণগঞ্জের উন্নয়নে শামীম ওসমানের বিকল্প কেউ নেই। চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় জননেতা শামীম ওসমানকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তার এই বিজয়ী হবার পেছনে নাসিক ১০নং ওয়ার্ডে আ.লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী অনেক পরিশ্রম করেছেন এজন্য সকলের প্রতি এমপি শামীম ওসমানের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। ওয়ার্ডবাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাই যে তারা সকল প্রতিবন্ধকতা, ভয় দুরে ঠেলে দিয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে নৌকার প্রার্থী শামীম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করে আমার ওয়ার্ডের সুনাম রেখেছেন। আগামী দিনে সুন্দর ওয়ার্ড গঠনে আমরা জননেতা এমপি শামীম ওসমানের পাশে আছি এবং সব সময় থাকবো। ইনশাআল্লাহ। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।  সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন জননেতা একেএম শামীম ওসমানের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park