1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপি’র ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

ফতুল্লায় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে বিএনপি’র ১৫ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
৮ জানুয়ারি (সোমবার) মডেল অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া এই তথ্য নিশ্চিত করেন। রোববার (৭ জানুয়ারি) ফতুল্লা মডেল থানা পুলিশ মামলাটি দায়ের করে। মামলায় ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহীন উল্লাহ মোঃ শাহীনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার আসামীরা হলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু, জেলা কৃষক দলের সদস্য সচিব কায়সার রিফাত, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক আমীর ব্যাপারী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড: আলমগীর, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক জসিম, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শরীফ হোসেন মানিক, থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মুন্না, রাসেল, কামাল ব্যাপারী, মনির হোসেন।
শনিবার (৬ জানুয়ারি) ফতুল্লার ১৬৯ নং কেন্দ্রে (উত্তর নরসিংপুর এলাকার এশায়াতুস সুন্নাহ কওমি মাদ্রাসা) কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানোর পর পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করার অভিযোগে শাহীনকে স্থানীয়রা আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে দেয়। পরে তাকে সেখান থেকে আটক করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park