1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগকে অভিনন্দন এমসিসিআইয়ের

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো জয়লাভ করার সফল কৃতিত্বের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের অন্যতম শীর্ষ সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।
আজ সোমবার সংগঠনটির সভাপতি কামরান টি রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এমসিসিআই জানায়, এই বর্ণাঢ্য বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এবং দেশবাসী আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের প্রতি আস্থা রেখেছেন।
আওয়ামী লীগ সরকাররের চতুর্থ মেয়াদের যাত্রার প্রারম্ভে সংগঠনটি শুভেচ্ছা জানিয়ে আরও বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের প্রতি তাদের সমর্থন থাকবে। নতুন সরকার দেশকে আরও উন্নত এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে বলে এমসিসিআই আশাবাদ ব্যক্ত করে।
সংগঠনটি মনে করে, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ গত দেড় দশকে অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির এক নতুন যুগে প্রবেশ করেছে। এমসিসিআই আশা করছে, আগামী মেয়াদে আওয়ামী লীগ তাঁর নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বচ্ছতা, সুশাসন বজায় রেখে কর্মসংস্থান তৈরি এবং জনপ্রশাসনের জবাবদিহিতার উপর অধিক জোর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। একইসাথে দেশে ব্যবসাবান্ধব উন্নত পরিবেশ তৈরি এবং দেশী-বিদেশী উভয় ধরনের ব্যবসার প্রসারে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park