1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

এবার ক্রিকেটে মনোযোগী সাকিব

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার একদিন পরই  আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য প্রস্তুত হতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।
বাংলাদেশ আওয়ামী লীগের  মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটের অধিনায়ক সাকিব। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ১,৮৫,৩৮৮ ভোট পেয়েছেন সাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দি বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট রেজাউল হাসান পেয়েছেন ৪৫,৯৩৩ ভোট।
নির্বাচন শেষে নিজ শহর মাগুরায় বেশিক্ষণ থাকেননি সাকিব। কারণ বিশ্বকাপ চলাকালীন পাওয়া আঙুলের ইনজুরির ফিটনেস প্রমাণ করাই প্রথম চ্যালেঞ্জ এই অলরাউন্ডারের।
আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলতে পারেননি সাকিব।
আজ বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে প্রবেশ করতে দেখা যায় সাকিবকে। তার আগে ইনডোরে প্রবেশ করেন সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম।
বিশ্বকাপের চলাকালীনও ব্যাটিং নিয়ে ফাহিমের সাথে কাজ করেছেন সাকিব। ধারনা করা হচ্ছে, নিজের ব্যাটিংয়ের সমস্যা নিয়ে ফাহিমের সাথে কাজ করবেন সাকিব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park