1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

মুন্সিগঞ্জে নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪

মুন্সিগঞ্জ-৩ আসনে সদরের মিরকাদিম এলাকায় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ, একই আসনের স্বতন্ত্র কাঁচি প্রতীকের প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে মিরকাদিম পৌরসভা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি ও পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত জিল্লুরের বাড়ি স্থানীয় নৈঘীগিরপাথর এলাকায়।এদিকে এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন ও পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।নিহতের স্ত্রী রেহেনা বেগমের দাবি, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন জিল্লুর। পথে স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসল শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে কয়েকজন তাকে ঘিরে ধরে। এ সময় তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি। দুঃখ প্রকাশ করে জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park