1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

না.গঞ্জে ৪০ শতাংশ ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’, ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি #মাঠে থাকবে ১১ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৭৮২টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪৮৬টি কেন্দ্রকে। ঝুঁকির বিষয়টি মাথায় রেখে এরই মধ্যে নিñিদ্র নিরাপত্তা ছক তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।
সুত্র মতে, প্রার্থী-সমর্থকদের মারমুখী আচরণ, পেশিশক্তি প্রয়োগ এবং জাল ভোট দেয়াসহ যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোয় থাকবে অতিরিক্ত ফোর্স ও বাড়তি সতর্কতা।
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মোতায়ন করা হয়েছে বিভিন্ন বাহিনীর ১১ হাজার সদস্য ও স্ট্রাইকিং ফোর্স- ১০৪ জন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে মাঠে কাজ করবে মোবাইল কোর্ট এবং সেনাবাহিনী।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ‘শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন করতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে প্রস্তুত জেলা পুলিশ।’
জানা গেছে, এবার জেলার পাঁচটি আসনে মোট ২২ লাখ ৫৫ হাজার ৬০ জন তালিকাভুক্ত ভোটার রয়েছেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত রাজনৈতিক দলের ৩৪ জন প্রার্থী এ নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৬ জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park