1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

ইসির প্রতি তৈমুরের দাবি ‘টাকা বিলি বন্ধ করে প্রার্থীতা বাতিল করুন’

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

ভূমি দস্যুরা টাকার বস্তা নিয়ে নেমেছেন। তাদের প্রার্থীদের জিতানোর জন্য ভোট কিনছেন। আমার দাবি তাদেরকে প্রতিহত করা হোক। ইস্ট ইন্ডিয়া কোম্পানী যে আমলাতন্ত্র কায়েম করেছিল, বাংলাদেশে এখন সেই প্রথাই চলছে। খবরের কাগজে টাকা বিতরণের ঘটনা আসছে। তাদের প্রার্থীতা তো এখনও বাতিল হয় নাই। নির্বাচন কমিশন এ ব্যাপারে কিছুই করতে পারছে না। রূপগঞ্জে অর্থের ছড়াছড়ি খুবই ন্যাক্কারজনক। নির্বাচন কমিশনকে আমি বলবো, এই অর্থ বিলি যেনো বন্ধ হয় এবং তাদের প্রার্থীতা বাতিল হয় সেই ব্যবস্থা করবেন।
শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের রূপসী এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব এড. তৈমুর আলম খন্দকার।
সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, বিএনপি নির্বাচনে আসে না, নির্বাচন ঠেকাতেও পারে না। সরকার গঠন করা ঠেকানো যায় না। নতুন সরকার গঠন হয়, সেই সরকারের সাথেই বিদেশীরা চুক্তি করে। সেই সরকার আনুযায়ী যে আইন নির্ধারণ করা হয় তাই কায়েম করা হয়। ‘১৮ সালে নির্বাচন করবে না বলে তারা গেল, ৬-৭ টা সিট পেল। এর পর বললো, যে সংসদে যাবে তাকে বহিস্কার করা হবে। ঠাকুরগাঁও এর এক এমপি গেলেন, তাকে বহিস্কার করলো। পরের দিন অন্য সব এমপি গিয়ে সংসদে উঠলো। মানুষের রাজনীতিতে কথা ও কাজে সমন্বয় থাকতে হয়। নির্বাচন এ অংশ নিলে একটা দল দাঁড় করানো যায়। দল কোন প্রকার নির্বাচনে আসে না, দল রাজনীতি করতে চায়। তবে নেতাকর্মীদের প্রটেকশন কোথায়। আমি খালেদা জিয়ার মুক্তি চাচ্ছি, বিএনপি নেতারা গণহারে সে সাজার শিকার হচ্ছেন তার প্রতিবাদ করছি। আমি নির্বাচন করছি বলেই এগুলো করতে পারছি। নির্বাচনে না আসলে সরকারকে বøাংক চেক দেওয়া হয়। আমি রাজনীতি করতে গিয়ে কষ্ট করবো, জেলা খাটবো, গুলি খাবো, আমি কেন সরকারকে বøাংক চেক দেব। আমি নির্বাচনের শেষ দেখবো। সব কিছুর রেকর্ড আছে আমাদের কাছে। আমরা বিশ্ববাসীকে তা দেখাবো।
নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীকে ইঙ্গিত করে তৈমুর আলম বলেন, উনি বিভিন্ন অহেতুক অভিযোগ তুলেন। আমি যে অভিযোগ তুলি তার এভিডেন্স আছে। নির্বাচন কমিশন যদি রূপগঞ্জে টাকার প্রভাব বন্ধ করতে না পারে, জনগণের কাছে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সারা বাংলাদেশের জরিপে দেখা যায়, রূপগঞ্জের নির্বাচন কারও মনে ঝুকিপূর্ণ, কারও মনে প্রচারমুখি, কারও মনে এটা একটা জমজমাট নির্বাচন হচ্ছে। কিন্তু আমি একজন প্রার্থী হিসেবে বলতে চাই, এই রূপগঞ্জে শকুনের থাবা পড়েছে। ভূমি দস্যুদের শকুনি থাবা নির্বাচনকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। এই নির্বাচনকে কেন্দ্র করে টাকা বিলি হচ্ছে। সরকারী দলের সরকারের অনুগত ৫ জন প্রার্থী আছে। এই ৫ জনের মধ্যে নৌকা ও নৌকার ছেলে সহ ৪ জন রয়েছে। এছাড়া নৌকার প্রতিদ্ব›দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী আছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park