1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

হরতাল…. ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ কম

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নারায়ণগঞ্জসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি। এই কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধি নিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম রয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধুমাত্র আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এইসব যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ বাসস্ট্যান্ডে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে জরুরী কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায় নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকেট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ কি কারণে বাস চলাচল কম তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি। কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) রেজাউল হক জানান, রোববার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটে নি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park