1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

একটা সাইকো লন্ডনে বসে আছে: শামীম ওসমান

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

একটা সাইকো লন্ডনে বসে আছে। আমাদের দাবি থাকবে এই সরকার যদি আবার ক্ষমতায় আসে, ওই খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচার কাজ করা। বিএনপিকে একটা সময় রাজনৈতিক দল ভাবতাম, এখন আর ভাবি না। কারণ, ৫০০ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারা, ট্রেনে একটা মা আর তার সন্তানকে একসাথে পুড়িয়ে মারা, একটা মৃত পুলিশকে চাপাতি দিয়ে কোপানো – এটা আর যাই হোক রাজনীতি হতে পারে না। দেড় হাজার গাড়ি পুড়িয়েছে কয়েক দিনে! আমাদের কর্মকান্ড যদি ওনাদের পছন্দ না হয়, নিজের একটা গাড়ি রাস্তায় এনে পুড়িয়ে দেখাক! তাহলে বুঝবো ওনাদের দেশপ্রেম কতটুকু! ৪ জানুয়ারি (বৃহস্পতিবার) মাননীয় প্রধানমন্ত্রী‘র নারায়ণগঞ্জ সফরের জন্য প্রস্তুত একেএম শামসুজ্জোহা ক্রীড়া চত্বরে এই বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-৪ আসনের নৌকা প্রতীক প্রার্থী ও বর্তমান এমপি একেএম শামীম ওসমান।
তিনি আরও বলেন, জামায়াত আমাদের লজ্জা। যারা আমাদের মা বোনদের ইজ্জত নিয়েছে, রাজাকার, আল বদর, আল শামস – তারা যে এখনও রাজনীতি করে! আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কীভাবে তাদের কাভার করেন! কেন তাদের কথা শোনান, কেন তাদের কথা জিজ্ঞেস করেন? এই যে মায়েদের ইজ্জত নিয়েছে, কত সন্তানের সামনে তার মাকে বিবস্ত্র করে ধর্ষণ করেছে। আমরা মিডিয়াতে তাদের কথা শুনবো কেন আর বলবো কেন? আমি তাদেরকে যুদ্ধাপরাধীদের দল মনে করি। পৃথিবীর কোনও রাষ্ট্র নাই, যেখানে যুদ্ধাপরাধীরা রাজনীতি করার সুযোগ পায়। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও লক্ষাধিক সাধারণ জনগণ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park