1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন লৌহজংয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতা মোর্শারফ হোসেন রাজিবের নেতৃত্বে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে না.গঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে না.গঞ্জ জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত ## সভাপতিত্ব করেন অকিল ভুইয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নূর হোসেন হাক্কানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারন সম্পাদকের শুভেচ্ছা না.গঞ্জ-৩ আসনের এমপি মান্নানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জবাসীকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল ফিতরের শুভেচ্ছা পদ্মা ও মেঘনা ডিপোতে জ¦ালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের আকস্মিক পরিদর্শন ## স্বাগত জানান জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়া

না.গঞ্জে হবে ৩টি মেট্রোরেল ও ইকনোমিক জোন, জানালেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জে তিনটি মেট্রোরেল ও একটি স্পেশাল ইকনোমিক জোন করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, নারায়ণগঞ্জে তিনটি মেট্রোরেল তৈরি করার পরিকল্পনা আছে। নারায়ণগঞ্জবাসীর জন্য আমরা তিনটি মেট্রোরেলের লাইন তৈরি করব। এমআরটি লাইন ১, ২ ও ৪। এমআরটি লাইন ওয়ান ঢাকা থেকে নারায়ণগঞ্জের উপর দিয়ে মেট্রোরেল চলবে। এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ২ ও ৪ এগুলো সবই যাবে নারায়ণগঞ্জের উপর দিয়ে। এছাড়া আমরা নারায়ণগঞ্জ স্পেশাল ইকনোমিক জোন করবো।’
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনি জনসভায় এই ঘোষণা দেন তিনি। এদিন বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ এসে পৌঁছান শেখ হাসিনা। জনসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, নারায়ণগঞ্জকে আমরা স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলব। এ ছাড়া নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আমরা নির্মাণ করে দিচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই এটা আমরা করতে পেরেছি। আপনাদের সেবা করতে পেরেছি। সারাদেশে আমরা উন্নয়ন অগ্রগতি করেছি। নিজের টাকায় পদ্মা সেতু করে আমরা বিশ্বকে দেখিয়ে দিয়েছি আমরাও পারি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী শামীম ওসমান। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park