1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন ঘুষের ভিডিও ভাইরাল, দীর্ঘ দিন কর্মস্থলে অনুপস্থিতি স্বপদে বহাল কর্মচারী লৌহজংয়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম খানের দাফন লৌহজংয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি নেতা মোর্শারফ হোসেন রাজিবের নেতৃত্বে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য র‌্যালীতে না.গঞ্জ মহানগর কৃষকদল নেতা ফয়সালের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে না.গঞ্জ জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত ## সভাপতিত্ব করেন অকিল ভুইয়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নূর হোসেন হাক্কানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারন সম্পাদকের শুভেচ্ছা না.গঞ্জ-৩ আসনের এমপি মান্নানের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জবাসীকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল ফিতরের শুভেচ্ছা পদ্মা ও মেঘনা ডিপোতে জ¦ালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামের আকস্মিক পরিদর্শন ## স্বাগত জানান জেলা বিএনপি’র সদস্য অকিল ভুইয়া

নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের……. অতিরিক্ত ফাউল করায় বিএনপির লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি কই ? বিএনপি কোথাও নেই। খেলা থেকে বিএনপি পালাইছে। বেশি ফাউল করে বিএনপি লাল কার্ড খেয়ে খেলা থেকে বিদায় নিয়েছে। বিএনপি এখন ফাইনাল খেলায় নাই। আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে আপনাদের প্রমাণ করতে হবে যে সন্ত্রাসী, লুটেরা, অর্থ-পাচারকারী বিএনপি’র স্থান এ মাটিতে নেই। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল ৩ টায় একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, প্রিয় নারায়ণগঞ্জবাসী! বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আমলে আপনারা কেমন আছেন? আপনারা কাকে চান? আপনারা যদি নৌকায় চান তাহলে নৌকায় ভোট দিবেন। বঙ্গবন্ধুর বাংলাদেশে আমরা বিএনপি চাই না। বাংলাদেশের মাটিতে তারেক রহমানের মত খুনিকে আমরা আর দেখতে চাই না। এবার খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। বিএনপির আন্দোলন ভুয়া, তাদের অবরোধ হরতাল ভুয়া, তারা নিজেরাও ভুয়া । তাদের একদফা আর ৩২ দল সবই ভুয়া। ভুয়ার সাথে নারায়ণঞ্জবাসী নেই। নারায়ণগঞ্জের যেদিকে তাকাই সেদিকে ৬ লেনের রাস্তা, ৪ লেনের রাস্তা । নারায়ণগঞ্জ এখন আলোকিত। ১৫ বছর আগের এই জেলা শেখ হাসিনার উন্নতির কারণে এখন বদলে গেছে। শেখ হাসিনার কারণে শীতলক্ষ্যার তীরে এখন শান্তির বাতাস বইছে। বাংলাদেশ এখন সব থেকে বড় শত্রুর মুখে। গণতন্ত্রকে বাঁচাতে হলে এবং শত্রুদের পরাজিত করতে হলে শেখ হাসিনাকে সরকার হিসেবে রাখতে হবে।
জনসভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park