1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেট-এ-ওয়ান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের মত বিনিময় সভা// ট্যাংকলরী মালিক শ্রমিকের সমস্যা সরকারের সাথে আলোচনা করে সমাধানের আশ^াস দিলেন কাবুল জেলা বিএনপি সদস্য অকিল ভুইয়ার সভাপতিত্বে সিদ্ধিরগঞ্জে জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্টানে উজ্জীবিত নেতাকর্মীরা না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে মোর্শারফ হোসেনের অভিনন্দন না.গঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান পদে রাজিব নিয়োগ পাওয়ায় মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে এসএম আসলামের অভিনন্দন লৌহজংয়ে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা লৌহজংয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬

নৌকায় এবার লাঙ্গল চড়ে বসেছে, সেদিকেও একটু দেখবেন : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

আমাদের স্মার্ট জনশক্তি, আমরা স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি আমরা গড়ে তুলবো। ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট সোনার বাংলা। নৌকা মার্কা আমাদের মার্কা। নৌকা হচ্ছে নূহ নবীর নৌকা। আপনারা জানেন, মহাপ্লাবনে মানবজাতিকে নৌকা রক্ষা করেছিলো। এই নৌকায় ভোট দিয়ে এই দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকা আজকে উন্নয়ন বাংলাদেশ দিয়েছে। তাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন, আপনাদের কাছে সেই আহ্বান জানাই। অবশ্য এবার নৌকায় লাঙ্গলও চড়ে বসেছে। যাই হোক, সেদিকেও একটু দেখবেন। আমরা এ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করবো। যেন প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বাঁচতে পারে এটাই আমাদের লক্ষ্য।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার শেষ জনসভায় এ কথা বলেন। ফতুল্লার মাসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে এ জনসভার আয়োজন করা হয়। জনসভার সভাপতিত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনায় ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল (ভিপি বাদল)।

এছাড়াও প্রধানমন্ত্রী বলেন, ‘ ২০০৮ এর নির্বাচনে বিএনপি ২০ দলীয়ভাবে ও আমরা মহাজোট হয়ে নির্বাচন করি। আমরা ২৩৩ সিটে জয় লাভ করেছিলাম। বিএনপি পায় শুধু ৩০ টি সিট। বাকিগুলো জোটের মিত্ররা পেয়েছিল। এ নির্বাচনের পর থেকেই বিএনপি নির্বাচনকে ভয় পায়। আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহ্বান জানাই।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park