1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

‘নৌকা! নৌকা!’ ধ্বনিতে মুখরিত নারায়ণগঞ্জ

ডেস্ক রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) দুপুর ১২ টায় ফতুল্লার ইসদাইরে একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে জনসভাটি শুরু হয়। তবে সকাল থেকেই দলে দলে ভিড় জমাতে শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সকাল ৯টা থেকেই নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আসতে দেখা যায় তাদের। প্রধানমন্ত্রীকে স্বাগতম জানাতে দলবদ্ধ হয়ে ‘নৌকা! নৌকা!’ শ্লোগানে জনসভার দিকে নেতাকর্মীরা যেতে থাকেন। দলীয় নেতাদের নেতৃত্বে কেউ পায়ে হেটে, কেউ ট্রাকে চড়ে জনসভার মাঠে জড়ো হতে থাকেন। শুধু যে নগরীর পাড়া-মহল্লা থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তাই নয়, রূপগঞ্জ-সোনারগাঁ-আড়াইহাজার-বন্দর থেকেও দলে দলে সমাবেশস্থলে আসেন অনেকেই।
এদিকে, নেতাকর্মীদের আনন্দ মিছিলে নগরীতে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের ‘দেশরতœ শেখ হাসিনা আসছেন এবার নারায়ণগঞ্জে’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছায় স্বাগতম’, ‘নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাটি’ শ্লোগানে জনসাধারণেরও দৃষ্টি আকর্ষণ করে। স্কুলগামী শিক্ষার্থী, টং‘র দোকানী, বাজার করতে আসা গৃহিণী, ফুটপাতে হাটা পথিক পর্যন্ত কৌতুহল নিয়ে দেখেছেন তাদের কুচকাওয়াজ। নেতাকর্মীদের শ্লোগানের ছন্দে তারাও হয়েছেন মোহিত।
দীর্ঘ ১৫ বছর পর নগরীতে জনসভার মঞ্চে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভাষণ দিবেন নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে। এমন ভাবনায় নেতাকর্মীদের মনে যেন ছিল আলাদা এক উদ্দীপনা। এর কারণেই শীতের কষ্টকে ভুলে দূর দূরান্ত থেকে জনসভায় চলে আসেন লক্ষাধিক নেতাকর্মী। সবারই প্রত্যাশা ‘নেত্রীকে একবার হলেও সামনাসামনি দেখতে হবে’।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park