1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে বিজয় দিবসে উন্মোচিত হলো ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধা ফলক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা ফলক উন্মোচিত হয়েছে।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দুপুরে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা ফলকের উন্মোচন করেন।
     ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তি ও স্বাধীনতার যে লড়াই সূচিত হয়েছিল, তাতে দেশের অন্যান্য অঞ্চলের ছাত্র-যুবকদের মতো মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও অধ্যয়নরত ছাত্ররাও ঝাঁপিয়ে পড়েছিল এই মুক্তিযুদ্ধে। প্রাক্তন ছাত্রদের মধ্যে সেসময় অনেকেই ছিলেন চাকরিজীবী, বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত ছাত্র। আর নিজ বিদ্যালয়ে ছাত্রদের মধ্যে ছিলেন এসএসসি পরীক্ষার্থী থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী স্কুলের প্রাক্তন ও অধ্যয়নরত ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ১৯৫৬ ব্যাচের মনোয়ার মাহবুবুল আলম, ক্যাপ্টেন এমএ হামিদ (১৯৫৬), মো. শাহজাহান মিয়া (১৯৬২), ঢালী মোয়াজ্জেম হোসেন (১৯৬৩), নূহ-উল-আলম লেনিন (১৯৬৫), এজি ফারুক গণি (১৯৬৬), মাহবুব হোসেন খান (১৯৬৬), হারুন-আর-রশিদ (১৯৬৭), মনোয়ার রফিকুল আলম (১৯৬৭), আমজাদ হোসেন (১৯৬৮), জিএম আইয়ুব (১৯৬৮), ইকবাল হোসেন (১৯৬৯), আবদুর রশিদ আখতার (১৯৬৯), আওলাদ হোসেন (১৯৬৯), মন্টু চন্দ্র ঘোষ (১৯৬৯), শাহজাহান মোড়ল (১৯৭১), মতিউর রহমান (১৯৭২), আওলাদ হোসেন টুকু (১৯৭২), নজরুল ইসলাম বাবুল (১৯৭৪) ও গোলাম হোসেন নকুল (১৯৭৪) প্রমুখ।
     বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রমজান মাহমুদ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ ও তালিকা তৈরি করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের মুক্তিযোদ্ধাদের তালিকা সঠিক বলে বিষয়টি নিশ্চিত করেছেন।
     মুক্তিযুদ্ধে প্রাক্তন ও অধ্যয়নরত ছাত্র মিলিয়ে এই স্কুল থেকে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল ৬৩ জন। যেটি ছিল তৎকালীন লৌহজং থানার মধ্যে সর্বোচ্চ। এদের মধ্যে ঢালী মোয়াজ্জেম হোসেন (১৯৬৩) ছিলেন মুক্তিবাহিনীর থানা কমান্ডার ও ইকবাল হোসেন ছিলেন মুজিববাহিনীর থানা কমান্ডার। এই ৬৩ জন মুক্তিযোদ্ধার মধ্যে সম্মুখ সমরে শহীদ হন ক্যাপ্টেন এম এ হামিদ (১৯৫৬) ও আমজাদ হোসেন (১৯৬৮)। আর সমগ্র ঢাকা জেলায় দুইজন বীরপ্রতীক খেতাবপ্রাপ্তদের মধ্যে একজন এই স্কুলেরই ছাত্র মতিউর রহমান বীর প্রতীক (১৯৭২)।
     ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের গৌরব এই ৬৩ জন মুক্তিযোদ্ধার নাম ও ব্যাচসহ দীর্ঘ ৫৪ বছর পর তৈরি করা হয়েছে এই নামফলক। শ্বেতপাথরের ওপর খোদাই করে লেখা এই নামফলকটি তৈরি করা হয়েছে বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আর বিদ্যালয় কর্তৃপক্ষ এটি স্হাপন করেছে শহীদ মিনার চত্বরে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা ফলকটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
এদিন মুক্তিযোদ্ধাদের মধ্যে ঢালী মোয়াজ্জেম হোসেন, হারুন-আর-রশিদ, আওলাদ হোসেন, মুনীর মোরশেদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
     মুন্সীগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদ্য সাবেক সদস্য সচিব মুক্তিযোদ্ধা শেখ কামাল হোসেন জানান, জেলায় ব্রাহ্মণগাঁও স্কুলের মতো এত অধিকসংখ্যক মুক্তিযোদ্ধা কোথাও নেই। এছাড়া কোনো বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা ফলক নির্মাণ এটাই প্রথম। #
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park