1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে মা ইলিশ রক্ষা যৌথ অভিযান: ১০ জেলে আটক, ৮ লাখ মিটার কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ

মো. শওকত হোসেন (নিজস্ব প্রতিবেদক)
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ১০ জেলেকে আটক ও ৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৫ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে৷

আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদী, নদী সংলগ্ন বিভিন্ন চর ও ডহরি মারৈল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর, জেলা মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, থানা ও নৌ-পুলিশ৷
আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে৷ অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হচ্ছেন- মো. সজীব, মো. জয়নাল উদ্দীন, মো. রাজু ব্যাপারী, মো. পাভেল শেখ, সোহাগ আহমেদ, মো. হিরণ শেখ, আবুল হাসেম, মো. রবিন, লিটন, রকিব শেখ৷ পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস জিকো বম, জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ পারভেজ, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত), মনিরুজ্জামান, মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আউয়াল ও নৌ-পুলিশ সদস্য ৷ ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park