1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে মুন্সীগঞ্জের চেহারা বদলে দেবো: মিজানুর রহমান সিনহা

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি আমাকে মনোনয়ন দিলে এবং ক্ষমতায় এলে আমি মুন্সীগঞ্জের চেহারা বদলে দেবো, এলাকায় ব্যাপক উন্নয়ন করবো। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান সিনহা বিকালে লৌহজং উপজেলার মাওয়া বাজার, চন্দ্রেরবাড়ি বাজার ও হলদিয়া বাজারে লিফলেট বিতরণ করেন। পরে তিনি ঘোড়দৌড় বাজারে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদার।
মিজানুর রহমান সিনহা আরও বলেন, আপনারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। তারেক রহমানের ৩১ দফার লিফলেট গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেক ঘরে ঘরে, হাতে হাতে পৌঁছে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য শামীম হাবিব, উপজেলা যুবদলের সদস্য সচিব পাভেল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম দোলন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলেয়া ইসলামসহ উপজেলার দশ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকগণ ছাড়াও বিএনপি ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park