1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহমেদ এর মৃত্যুতে শ্রমিক নেতা এসএম আসলামের শোক

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দৈনিক খবরের পাতার সিনিয়র ফটো সাংবাদিক শিপন আহম্মেদ (৫২) গতকাল মঙ্গলবার ভোরে স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার আনুমানিক রাত ২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার দুইটি স্থানে অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা বেলা সাড়ে ১১ টায় দেওভোগ লেকপাড় (শুক্কুর কারী মসজিদ সংলগ্ন) দেওভোগ বড় জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বাদ জোহর মরহুম শিপন আহমেদের পৈত্রিক বাড়ি দক্ষিণ নলুয়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পাইকপাড়া বড় কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুম শিপন আহমেদের মৃত্যুতে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল এক শোকবার্তায় শ্রমিক নেতা এসএম আসলাম বলেন, মরহুম শিপন আহমেদ সৎ ও হাস্যোজ্জল মানুষ হিসেবে নিজ এলাকায় সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি ছিলেন দায়িত্বশীল, মানবিক ও সাহসী একজন চিত্রসাংবাদিক। “শিপন আহমেদের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন।”

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park