1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে পদ্মার পাড়ে চলছে প্রকাশ্যে মা ইলিশ নিধন ও বিক্রির হাট

মো. শওকত হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পদ্মা নদীতে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে চলছে মা ইলিশ নিধন ও বেচা-কেনা।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ওপর সারা দেশে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এ নিষেধাজ্ঞা মানছে না কিছু অসাধু জেলেরা৷ নিষিদ্ধ এই সময়টাকে এখানকার জেলেরা ইলিশ উৎসব মনে করছে। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব।
উপজেলা মৎস্য বিভাগ বা প্রশাসনের সময় মতো অভিযান না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি স্থানীয়দের। লৌহজং উপজেলার পদ্মা নদীর পদ্মা সেতুর উজান মাওয়া যশলদিয়া ও ভাটিতে সিডারচর পয়েন্টের, কলমার দক্ষিণে নদীর বিভিন্ন এলাকার শতাধিক নৌকায় দিনরাত অবাধে মা ইলিশ নিধন চলছে। এসব ইলিশ উপজেলার পদ্মা নদীর চর এলাকার সিডারচর ও নদীর তীরবর্তী বেজগাঁও, পশ্চিম গাঁওদিয়া, শামুরবাড়ি, ডহরি মারৈল, ভরাকর এলাকার সকাল থেকে রাত পর্যন্ত প্রকাশ্যে মা ইলিশ বিক্রির চলে। সিডারচর সহ এসব হাটে পাইকারী-খুচরা প্রতিদিন চলে অর্ধ কোটি টাকার মা ইলিশ বেচা-কেনা। জেলেরা অবাধে ইলিশ ধরছে আর ওইসব ইলিশ বিক্রি হচ্ছে এসব স্থানে। এক কেজি ওজনের হালি ইলিশ বিক্রি হচ্ছে ৭ থেকে ৯ হাজার টাকা। দেড় কেজি ওজনের ইলিশের হালি বিক্রি হচ্ছে ১২ থেকে ১৪ হাজার টাকা। ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬শ থেকে ৮ শ টাকা৷
খোঁজ নিয়ে ও সূত্রে জানায়, সিডারচর ও আশপাশ চলাঞ্চল থেকে পাইকাররা ইঞ্জিন চালিত ট্রলার করে মা ইলিশ পদ্মার তীরবর্তী হাট গুলোতে পৌছে দিচ্ছে৷ সেখানে বিক্রি করছে কিছু অসাধু ব্যক্তিরা৷
যানা গেছে পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে এবং সড়কের বিভিন্ন স্থানে প্রশাসনের অভিযান ও পুলিশের টহলের খবর পৌঁছে দিতে লোকজন বসানো হয়েছে। স্পিড বোটের ঘাটে জেলেদের নিজস্ব লোকও বসিয়ে রাখা হয়েছে। তারাও অভিযানের তথ্য সরবরাহ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে জাল জব্দ ও ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করা হচ্ছে৷ ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park