1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

যার যার এলাকায় বেশী করে গাছ লাগানোর আহবান করলেন এসএম আসলাম

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

যার যার এলাকায় গিয়ে বেশী বেশী বৃক্ষরোপন করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সংগ্রামী আহবায়ক এসএম আসলাম বলেন, বৃক্ষরোপনের ফলে আমাদের পরিবেশ বাচবে এরফলে এদেশের মানুষ বাচবে। সরকার এদেশের জনগনের কল্যানে কাজ করছে, এর সাফল্য সবাই ভোগ করবে। গাছ মানুষের জীবন। গাছ আমাদের যে বাতাস দেয় এরফলে আমরা সুন্দর পরিবেশ নিয়ে বাচতে পারি। পরিবেশ উন্নয়নের জন্য তিনি সবাইকে বেশী বেশী করে গাছ লাগানোর জন্য বলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে গোদনাইল এসও ও তার আশপাশ এলাকায় বৃক্ষরোপণ বিতরণ অভিযান ২০২৫ কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক ফেডারেশন কেন্দ্রিয় কমিটির যুগ্ন সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম বৃক্ষরোপণ ও বিতরণ অভিযান ২০২৫ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় নাসিক ৬ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় খালের দুই পাশে ৩ শতাধিক গাছের চারা রোপণ করা হয়। এ সময় শ্রমিক নেতা এস এম আসলাম আরো বলেন,আপনারা জানেন এদেশের পরিবেশ বান্ধব বাংলাদেশ সেই পরিবেশকে রক্ষার্থে সরকার কর্তৃক বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করেছে। তার এই ধারাবাহিকতায় আজ আমরা ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে কর্মসূচি শুভ উদ্বোধন করলাম। এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মোস্তফা, সাধারন সম্পাদক শরীফ মিয়া, ৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন মিয়া, সদস্য সচিব কাজী অকিল আহম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন বাবু, যুগ্ন আহবায়ক মুন্না প্রধান, যুগ্ন আহবায়ক ইমন মন্ডল, আর্মি সালাউদ্দিন, আব্বাস, শিশিরসহ শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park