1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জের লৌহজংয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন জোরদারকরণে উপজেলা টাস্কফোর্স কমিটি ও ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থনে কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর৷
ডা. এম এ সাইদ লিওনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা কর্মকর্তা আরাধনা কর্মকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহা: এনায়েতুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মো. শওকত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মাদ্রাসা শিক্ষক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ৷
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে লৌহজং উপজেলাসহ সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে এই টিকা দেওয়া হবে। টাইফয়েড ভ্যাক্সিনের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷  লৌহজং উপজেলায় ২২৪টি টিকাদান কেন্দ্রে প্রায় ৫০ হাজার শিশুকে বিনামূল্যে এক ডোজ করে এই টাইফয়েড টিকা প্রদান করা হবে।##
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park