1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ প্রতিপাদ্য ধারণ করে মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।

বুধবার (অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের (রিক) আয়োজনে আলোচনা সভা হয়। আলোচনা সভার আগে উপজেলা পরিষদের মাঠে আনন্দ র‍্যালি বের করা হয়। রিকের মুন্সীগঞ্জ জোনাল ম্যানেজার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রোখসানা আখতারের সঞ্চালনায় আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি ও অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার। সার্বিক সহযোগিতায় ছিল লৌহজং ও টঙ্গীবাড়ি দুই উপজেলার প্রবীণ কল্যাণ সংঘ। আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গীবাড়ি উপজেলা রিকের টঙ্গীবাড়ি এরিয়া ম্যানেজার মোয়াজ্জেম হোসেন, রিকের হলদিয়া শাখার ব্যবস্থাপক মাহিদুল ইসলাম, প্রবীণদের নিয়ে কাজ করা প্রোগ্রাম অফিসার জয় সরকার,
টঙ্গীবাড়ি উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি আবদুর রহমান খান, রিকের লৌহজং উপজেলা প্রবীণ সংঘের সহসভাপতি শেখ মো. কুতুবউদ্দিন ও সাধারণ সম্পাদক আজাহার হোসেন ঢালী।
বক্তারা উপজেলা প্রশাসন ও সরকারের কাছে কিছু দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে- প্রবীণ কল্যাণ সংঘের রেজিস্ট্রেশনের অনুমোদন, উপজেলা পর্যায়ে সংগঠনের কার্যালয়ের জন্য একটি জায়গার ব্যবস্থা করা এবং আগের চেয়ে বেশিসংখ্যক প্রবীণদের ভাতার ব্যবস্থা করা। এসব দাবির প্রেক্ষিতে ইউএনও নেছার উদ্দিন পুরনো থানা ভবনকে প্রবীণ কল্যাণ সংঘের কার্যালয় হিসেবে ব্যবহারের ঘোষণা দেন। এছাড়া তিনি প্রবীণ ব্যক্তিদের ওষুধ কিনতে আর্থিক সমস্যা হলে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park