1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ‘আমরাই ৯৮ সমাজকল্যাণ পরিষদ’ এর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে অবস্থিত কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পাশ করা ছাত্ররা মিলে গঠন করেছেন ‘আমরাই ৯৮ সমাজকল্যাণ পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- খেলাধুলা, বৃক্ষরোপণ, বই পড়া, সামাজিক কার্যক্রম ও গরীব-অসহায় ব্যক্তিদের সহযোগিতা করা। আমরাই ৯৮ সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা, চাকরিতে ভালো অবস্থানে থাকায় কলমা ইউনিয়ন তথা এ এলাকার অসহায় দুঃস্থ মানুষের সেবা করার ব্রত নিয়ে এ সংগঠনটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরের কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে প্রীতিভোজের পর সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা করা হয়। সংঠনের সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম কাজল এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, কোষাধ্যক্ষ গোপীনাথ শিকদার, কার্যকরী সদস্য মো. জিহাদ হোসেন, আসাদুজ্জামান শিপু, মো. মনির হোসেন, রিয়াজুল

ইসলাম, মো. তরিকুল ইসলাম, আবুবক্কর লিটু, অপু খান, আওলাদ হোসেন, আবুল কালাম, মো. শাহিন, মো. মোস্তাক শেখ ও জিয়াদ হোসেন। বিকেলে আমরাই ৯৮ সমাজকল্যাণ পরিষদের সদস্যরা এক প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। #

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park