1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শক অ্যাসোসিয়েশন লৌহজং উপজেলা শাখা। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি বিপ্লব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুধাংশু বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে সাজেদা বেগম, সুকান্ত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ কর্মসূচিতে উপজেলার স্বাস্থ্য সহকারী, সহকারী পরিদর্শক ও পরিদর্শক মিলে ৩২ জন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার মূল ভরসা হলেন স্বাস্থ্য সহকারীরা। তাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলে মা ও শিশুদের শতভাগ টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে। এর ধারাবাহিকতায় শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে এবং পোলিও, ডায়রিয়া, গুটি বসন্ত, হাম, ধনুষ্টঙ্কারসহ নানা সংক্রামক রোগ নির্মূল হয়েছে। তারা আরও জানান, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অগ্রণী ভূমিকা রাখলেও স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।
সংগঠনের প্রস্তাবিত ছয় দফা দাবিগুলো হলো- নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park