1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে ছয়টি টিনসেড দোকান ঘর আগুনে পুড়ে গেছে৷

রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের মাওয়া চৌরাস্তার পূর্বপাশে একটি প্লাস্টিক কারখানয় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে আরিফ ঢালীর ঢালী একটি প্লাস্টিক কারখানা, নাসির খানের ওয়াকসপ, রাজকুমারের সেলুন, সুমি বেগমের চা’য়ের দোকান, সুমন ঢালীর ফলের দোকান ও আল-আমীন ঢালীর এফ.এন. এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আগুনে পড়ে ছাই হয়ে গেছে৷
এলাকাবাসীরা জানান রাত সোয়া ২টার দিকে শিমুলের ঘাটে ঘুরতে আসা কয়েকজন মোটরসাইকেল আরোহী আগুন জ্বলতে দেখে স্থানীয়দের খবর দেন৷
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে লৌহজং ও শ্রীনগর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৩০ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুমারভোগ পুনর্বাসন এলাকার সুমি বেগম (৩৮) নামের এক নারী ভস্মীভূত দোকানের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের জানান, আমার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রুজি-রোজগারের সব শেষ। দুই সপ্তাহ আগে কিস্তিতে নতুন একটি ফ্রিজ কিনেছিলাম, সেটিও পুড়ে গেছে।
লৌহজং ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, খবর পেয়ে লৌহজং থেকে ২টি ইউনিট ও শ্রীনগর থেকে ২টি ইউনিট এসে ৪টি ইউনিটে প্রায় ২৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান চার লাখ টাকা ও দশ লাখ টাকার মালামাল উদ্ধার হয়েছে। আগুনের সূত্রপাত জানা যায়নি বলে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।

বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন৷ এ সময় তিনি প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে নগদ ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park