1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে ষড়যন্ত্র প্রতিহত করার জন্য- যুগ্ম মহাসচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, গণতান্ত্রিক ও সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহিতা তৈরি হয়৷ এই ভোটের অধিকার আদায়ের জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম ও খুন হয়েছেন এবং ৬০ লক্ষ নেতা কর্মীদের নামে মামলা হয়েছে৷ জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে এই লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে৷ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য৷
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজিরপাগলা উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ যুগ্ম মহাসচিব আরও বলেন জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা দেশ ও জাতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আগামী নির্বাচনে জনগণ কর্তৃক বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি সরকার গঠন করলে ৩১ দফার আলোকে একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী সোহেলের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আহবায়ক সদস্য আব্দুস সালাম মোল্লা, জেলা আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, ওমর ফারুক অবাক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটি সহ সাংগঠনিক সম্পাদক মীর মোশাররফ হোসেন, মেদিনীমন্ডল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল জলিল জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন খান, সিনিয়র যুগ্ন আহবায়ক আল-আমিন খান, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অভি, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নার্গিস আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি প্রমুখ৷##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park