1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপির নেতা কর্মীরা প্রতিহত করবে: আব্দুস সালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেছেন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে পরাজিত শক্তি অতীতের মতো ষড়যন্ত্র করলে বিএনপির নেতা কর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রতিহত করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷ তিনি আরও বলেন, ধর্মীয় আচার পালনের অধিকার সকল ধর্মেরই সমান। ফ্যাসিস্ট হাসিনা ধর্মীয় বিভাজন সৃষ্টি করার জন্য তার শাসন আমলে অনেক অপকর্ম করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশী-বিদেশী বিশেষ মহলকে খুশি করার জন্য রাতের আঁধারে হিন্দুদের পূজা মন্ডপের প্রতিমা ভাংচুর করে। যা ছিল ধর্মীয় নীতি নৈতিকতার বহির্ভূত।
যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধের একটি দল বলেই বিএনপির কাছে সকল ধর্মই নিরাপদ। জননেতা জনাব তারেক রহমানের নির্দেশিত হয়ে বলছি – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দুর্গাপূজা চলাকালীন সময়ে সর্বত্র নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য আপনাদের পাশে থাকবে।
উপজেলা বিএনপির সভাপতি আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান ইকুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খান মনিরুল মনি পল্টন, সহ-সভাপতি ভিপি আব্দুল হাই, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আকবর হোসেন, সোনারং ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আবুল হোসেন শেখ প্রমুখ৷ সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৫২টি শারদীয় দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদান উপহার প্রদান করা হয়।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park