1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে স্ত্রী ও সন্তানের স্বীকৃতির দাবিতে ধর্ষকের বাড়িতে ছয় মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারীর অবস্থান!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২৮ বছর বয়সি এক বিধবা বুদ্ধি প্রতিবন্ধী যুবতীর সাথে রবিন নামক এক যুবকের শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে৷ ইতি মধ্যেই ওই যুবতী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। অভিযুক্ত ধর্ষক রবিন তিনি উপজেলার কনকসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোখলেস শেখের ছেলে৷

ঐ যুবতী নারী সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবিতে দুই দিন ধরে অভিযুক্তের বাড়িতে অবস্থান করছে৷
কিন্তু অভিযুক্ত রবিনের পরিবার বিষয়টি মেনে নিতে সম্পূর্ণ অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় যুবতী দুইদিন ধরে না খেয়ে সেখানে অবস্থান করছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য মাসুদ বেপারী ভুক্তভোগী নারীকে সন্তানের স্বীকৃতি ও বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পর্যন্ত সময় নেয়া হয়েছিল। ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তকে দ্রুত বিয়ে ও সন্তানের স্বীকৃতি দিতে বাধ্য করতে হবে। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় এনে মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় কয়েকজনের ভাষ্য, বিষয়টি দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সর্বশেষ শুক্রবার রাতে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত রবিনের বিরুদ্ধে লৌহজং থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park