1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

তারেক রহমানের নির্দেশে লৌহজংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সনাতন ধর্মাবলম্বীের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিএনপির সম্প্রীতির সমাবেশে অনুষ্ঠিত হয়েছে৷

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়৷
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব কোহিনুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক৷
যুবদল নেতা মো. মনির শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক তানভীর আহম্মেদ অভির যৌথ সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জীব মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ্ঞ কুমার সিংহ অমিত, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিপ্লব সাহা৷ ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব কৃষ্ণ দাস, উপজেলা যুবদল নেতা নির্মল নির্মল দাস প্রমুখ৷ এ সময় উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপজেলার ৩৪টি পূজা মণ্ডপের জন্য পূজা উদযাপন কমিটির হাতে অর্থ উপহার তুলে দেয়া হয়। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park