1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভাসভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিন সভায় সভাপতিত্ব করেন৷ সভায় জানানো হয়, উপজেলার ১০টি ইউনিয়নে ৩৪টি মণ্ডপে দুর্গাপূজা পালন করা হবে। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার অমিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিপ্লব সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অলক কুমার মিত্র, উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের পরিদর্শক মো. রুবেল হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান প্রমুখ৷
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ১০টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। ##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park