1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় স্মার্ট মোবাইলের জন্য পিতাকে কুপিয়ে আহতের ঘটনায় ছেলে ও মাকে আসামী করে মামলা দায়ের চিকিৎসা শেষে এমপি মান্নান চায়না থেকে দেশে ফিরে আসায় নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর শুকরিয়া আদায়ে দোয়া লৌহজংয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান বিপুল পরিমাণ মাদকসহ আটক ৬ তরুণীকে গণধর্ষণ ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, চার আসামি গ্রেপ্তার নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাবেক যুবদল নেতা মমতাজ উদ্দিন মন্তুর ঈদুল আযহার শুভেচ্ছা জেলা পরিষদের সুযোগ্য প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকে ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক মোর্শারফ হোসেনের ঈদুল আযহার শুভেচ্ছা এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে নাসিক ৬নং ওয়ার্ড যুবদল নেতা মিন্টুর ঈদুল আযহার শুভেচ্ছা মহানগর কৃষকদলের পক্ষ থেকে সাধারন সম্পাদক ফয়সালের ঈদুল আযহার শুভেচ্ছা

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে আজ প্রতীক বরাদ্দ, চলছে প্রচারনা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

আজ ১৩ সেপ্টেম্বর গোদনাইল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে আজ শনিবার থেকে নেমে পড়বেন প্রচার-প্রচারনায়। ইতিমধ্যে গোদনাইল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীরা তাদের নমিনেশন পেপার জমা দিয়েই ভোটারদের কাছে তাদের নির্বাচনী সালাম জানান দিচ্ছেন। ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সভাপতি পদে এবার দুজন মাছুম প্রধান এবং আনোয়ার হোসেন আনু প্রতিদ্বন্ধিতা করছেন। এর আগে ৩জন এই পদে মনোনয়ন সংগ্রহ করলেও মনোয়ার গাজী নির্বাচন থেকে সরে গিয়েছেন। তবে সভাপতি পদে বিজয়ের দিকে এগিয়ে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক মামুন মাহমুদ সমর্খক নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাছুম প্রধান। এমনটি বলছেন গোদনাইল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহনকারী ভোটারগন।
জানা যায়, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে ১৩ পদে মোট ২৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে সভাপতি পদে নির্বাচন করছেন পতিত ওসমানীদের ঘনিষ্টজন ফ্যাসিস্ট আ.লীগের দোসর আনোয়ার হোসেন আনু। যিনি আ.লীগের ১৬ বছর স্বৈারাচার নিষিদ্ধ আ.লীগের ৮নং ওয়ার্ডের নেতা মহসীন ভুইয়ার সহযোগী। যিনি মহসীন ভুইয়ার সাথে মিলে আ.লীগের বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ওসমানদের বিভিন্ন কর্মসূচীতে প্রকাশ্যে সামনের সারিতে থেকেছেন। এদিকে সভাপতি পদে আনোয়ার হোসেন আনু নির্বাচন করায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটারদের অভিযোগ চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আবারো ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ নির্বাচন পরিচালনা কমিটি তাদের ঘোষনায় বলেছে কোন আ.লীগের দোসর নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে কলুষিত করেছে। তার দোসররা চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন কলুষিত করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নতুন কমিটি হবে ফ্যসিস্ট স্বৈরাচার দোসরমুক্ত। তাই ভোটারদের দাবী কোন ফ্যাসিস্ট দোসর যেকোন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহন করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনের নজরদিতে হবে। অন্যথায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে ভোটাররা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park