1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে ইয়ং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভীতি দূর করতে ও দক্ষ হয়ে উঠতে ইয়ং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে ও রানার্সআপ হয়েছে বেজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি গ্রুপে (৪র্থ-৫ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে কুড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক পর্যায়ে সি গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়, ডি গ্রুপে (৯ম-১০ম শ্রেণি) চ্যাম্পিয়ন হয়েছে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে কাজির পাগলা অভয় তালুকদার উচ্চ বিদ্যালয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রিন্সেস হাফেজা জামাল হেলালী ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাহবুবা নাসরিন কেয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত ফেরদৌস ও সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ইংরেজি স্পেলিং অনুষ্ঠানটি ছিল বেশ উপভোগ্য ও উৎসবমুখর। ইউএনও মো. নেছার উদ্দিন বলেন, শিক্ষার্থীরা শুধু আজকের নয়, আগামীর বাংলাদেশ গড়ার কাণ্ডারী। তাদেরকে মানসম্মত শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ইংরেজি বানান দক্ষতা উন্নয়ন, শব্দভাণ্ডার সমৃদ্ধকরণ এবং সঠিক উচ্চারণে পারদর্শী করে তোলাই মূল লক্ষ্য৷

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park