1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল// পদ্মা শাখার ইফতার মাহফিলে ট্যাংকলরী মালিক-শ্রমিকদের মিলন মেলা গলাচিপায় বরিশাইল্ল্যা আরিফ ও রাকিবের ব্যাপক চাদাঁবাজী নাসিক ১৩ নং ওয়ার্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের কার্যালয়ে  ইফতার ও দোয়া মাহফিল আনুষ্ঠিত নাসিক প্রশাসক এড. সাখাওয়াতকে কাজী মো: ইসলাম মিয়ার শুভেচ্ছা জেলা পরিষদের প্রশাসক পদে পছন্দের তালিকায় অ্যাড. সরকার হুমায়ূন কবীর নাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় অ্যাড. সাখাওয়াতকে মহানগর শ্রমিকদলের পক্ষ থেকে আহবায়ক এসএম আসলামের শুভেচ্ছা সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা নারায়ণগঞ্জের উদ্যোগে মহান ভাষা দিবসে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি লৌহজংয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এমপি সালাম আজাদের মতবিনিময় সভা না,গঞ্জে ডিপিডিসির ৪ কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা ও গ্রাহক হয়রানির অভিযোগ মিথ্যা

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহনকারী পতিত শামীম ওসমানের সহযোগী আনু ও কামরুলের বিরুদ্ধে থানা পুলিশের ব্যবস্থা গ্রহনের দাবী উঠেছে

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

সারা দেশে ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের বয়কট করা হলেও গোদনাইল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের অসর্তকতায় প্রতিষ্ঠিত হচেছ পতিত শামীম ওসমানের সহযোগীরা। এরফলে বিভক্ত হয়ে পড়েছে নির্বাচন কমিশনারগন। কয়েকজন নির্বাচন কমিশনার চাচ্ছে ফ্যাসিস্ট আ.লীগের দোসররা যাতে কোনভাবে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনে অংশগ্রহন করতে না পারে। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার সহ কয়েকজন ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের ব্যাপারে উদাসীন। তারা আ.লীগের দোসরদের কিছুই বলছে না। ফলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের দোসররা নির্বাচনে অংশগ্রহন করায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের গাফলতির কারনে ভোটাররা এবার আ.লীগের দোসরদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানা গেছে। এদিকে পতিত শামীম ওসমানের সহযোগী আনু ও কামরুল হাসান যাতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে অংশগ্রহন করে নির্বাচনের পরিবেশ অশান্ত করতে না পারে সেজন্য চৌধুরীবাড়ী ব্যবসায়ী ও ভোটাররা সিদ্ধিরগঞ্জ থানার ওসি’র কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা যায়, গত সোমবার প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদিকে সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পতিত ওসমানীদের ঘনিষ্টজন ফ্যাসিস্ট আ.লীগের দোসর আনোয়ার হোসেন আনু। যিনি আ.লীগের ১৬ বছর স্বৈারাচার নিষিদ্ধ আ.লীগের ৮নং ওয়ার্ডের নেতা মহসীন ভুইয়ার সহযোগী। যিনি মহসীন ভুইয়ার সাথে মিলে আ.লীগের বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ওসমানদের বিভিন্ন কর্মসূচীতে প্রকাশ্যে সামনের সারিতে থেকেছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন কামরুল হাসান। আনু ও কামরুলের মনোনয়ন পত্র জমা দেয়ায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বছর ৫ আগষ্টের পর পতিত ওসমানীদের দোসররা পালিয়ে গেলেও বহাল থেকে যায় আনোয়ার হোসেন আনু। শুরু করেছে বিভিন্ন অপতৎপরতা। ভোটারদের অভিযোগ চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আবারো ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ নির্বাচন পরিচালনা কমিটি তাদের ঘোষনায় বলেছে কোন আ.লীগের দোসর নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে কলুষিত করেছে। তার দোসররা চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন কলুষিত করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নতুন কমিটি হবে ফ্যসিস্ট স্বৈরাচার দোসরমুক্ত। কিন্তু তারপরও চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে আ.লীগের দোসর আনু ও কামরুল মনোনয়ন পত্র জমা দিয়েছে। এদের ব্যাপারে তীব্র প্রতিবাদ হলেও প্রধান নির্বাচন কমিশানার কর্নপাত করেননি। ফলে নির্বাচন কমিশনারদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একভাগের নির্বাচন কমিশনার বলছেন আগামীতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের কোন আ.লীগের দোসর নির্বাচন করুক তা তারা চান না। কিন্তু অন্যভাগের নির্বাচন কমিশনারগন এ ব্যাপারে কোন মাথা ঘামাচ্ছেন না। তাদের নিরবতায় প্রতিষ্ঠিত হতে চলেছে ফ্যাসিস্ট আ.লীগের দোসররা। যারফলে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন ফ্যাসিস্ট আ.লীগের দোসর মুক্ত রাখতে ভোটাররা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপ চাইবেন। এ ব্যাপারে তারা সকল প্রস্তুতিও সম্পন্ন করেছেন। এ ব্যাপারে কয়েকজন ভোটার অভিযোগ করে বলছেন, নির্বাচন কমিশনারের একটি পক্ষ চাইছেন আসন্ন নির্বাচনে যেনো জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক মামুনপন্থীর লোকজন জয়ী হতে না পারেন সেজন্য ফ্যাসিস্ট আ.লীগ দোসর আনু ও কামরুলকে তারা নির্বাচন করার কাজে সহযোগীতা করছেন। কিন্তু ব্যবসায়ীদের উন্নয়নে ফ্যাসিস্টরা বর্তমানে বড় বাধা। তারা বিএনপি’র সুনাম নষ্ট করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিবে। যেমনটি আ.লীগ আমলে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনকে শামীম ওসমানের ঘাটি বানিয়েছিলো আনুও কামরুল। তাই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করাি উচিত। এ ব্যাপারে কয়েকজন ভোটার অভিযোগ করেন, সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন আনু ফ্যাসিস্ট আ.লীগের অন্যতম দোসর। তার সাথে আ.লীগের অনেক নেতাদের সুসম্পর্ক রয়েছে। নিয়েছে সুযোগ সুবিধা। অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী ও ভোটাররা থানা পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park