1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে কোন ফ্যাসিস্ট চায় না ভোটাররা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত সোমবার রাত ১০টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ১৩ পদে মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন পতিত ওসমানীদের ঘনিষ্টজন ফ্যাসিস্ট আ.লীগের দোসর আনোয়ার হোসেন আনু। যিনি আ.লীগের ১৬ বছর স্বৈারাচার নিষিদ্ধ আ.লীগের ৮নং ওয়ার্ডের নেতা মহসীন ভুইয়ার সহযোগী। যিনি মহসীন ভুইয়ার সাথে মিলে আ.লীগের বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ওসমানদের বিভিন্ন কর্মসূচীতে প্রকাশ্যে সামনের সারিতে থেকেছেন। অপরদিকে সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন কামরুল হাসান। ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত বছর ৫ আগষ্টের পর পতিত ওসমানীদের দোসররা পালিয়ে গেলেও বহাল থেকে যায় আনোয়ার হোসেন আনু। শুরু করেছে বিভিন্ন অপতৎপরতা। এদিকে সভাপতি পদে আনোয়ার হোসেন আনু মনোনয়ন পত্র সংগ্রহ করায় ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটারদের অভিযোগ চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে আবারো ফ্যাসিস্ট আ.লীগের দোসরদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। অথচ নির্বাচন পরিচালনা কমিটি তাদের ঘোষনায় বলেছে কোন আ.লীগের দোসর নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। স্বৈরাচারী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনকে কলুষিত করেছে। তার দোসররা চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন কলুষিত করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নতুন কমিটি হবে ফ্যসিস্ট স্বৈরাচার দোসরমুক্ত। তাই ভোটারদের দাবী কোন ফ্যাসিস্ট দোসর যেকোন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশগ্রহন করতে না পারে সেদিকে নির্বাচন কমিশনের নজরদিতে হবে। অন্যথায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে ভোটাররা জানান। এ ব্যাপারে কয়েকজন ভোটার জানায়, সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন আনু ফ্যাসিস্ট আ.লীগের অন্যতম দোসর। তার সাথে আ.লীগের অনেক নেতাদের সুসম্পর্ক রয়েছে। নিয়েছে সুযোগ সুবিধা। বর্তমানে সে আবার ফ্যসিস্টমুক্ত চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশ গ্রহনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছে। চৌধুরীবাড়ী ব্যবসায়ীদের কমিটিকে আ.লীগের ঘাটি বানাতে পরিকল্পনা করছে। নির্বাচন কমিশনারদের দৃষ্টি আকর্ষন করে ভোটাররা বলেন, আপনারা আপনাদের কথা ঠিক রাখুন। আপনারা বলেছেন কোন ফ্যাসিস্ট দোসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। তাহলে আনুর মতো ফ্যাসিস্ট দোসর কিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করে। অনতিবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী ও ভোটাররা নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park