বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে শহরে নজরকড়া বিশাল শোডাউন করে বর্ণাঢ্য র্যালি বের করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এদিকে মহানগর বিএনপি’র বর্নাঢ্য র্যালী সফল করতে সিদ্ধিরগঞ্জ থেকে থানা জাসাসের পক্ষ থেকে সংগ্রামী সদস্য সচিব ও কৃষকদল সিদ্ধিরগঞ্জ থানার সাবেক যুগ্ন আহবায়ক আকাশ প্রদানের নেতৃত্বে বর্নাঢ্য নিয়ে মহানগর বিএনপি’র বর্নাঢ্য র্যালীতে যোগদান করেন। এ সময় তার সাথে নেতৃত্ব দেন মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক জাহাঙ্গির হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসেরক আহবায়ক শামীম ঢালীসহ আরো অনেকে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহরের মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে মহানগর বিএনপি’র এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিতাইগঞ্জ নগরভবনের সামনে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির উদ্ধোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিকে সফল করতে সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা, বন্দর থানা, বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে মিশন পাড়া হোসিয়ারি সমিতির সামনে এসে জড়ো হয়। পরে দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় ছবিকৃত ব্যানার- ফেস্টুনে সু-সজ্জিত হয়ে ঘোড়ার গাড়ি ও সাউন্ড সিস্টেম এবং ঢোল বাজনা বাজিয়ে শহরে নজরকাড়া বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মুখে শ্লোগানে শ্লোগানে প্রকল্পিত হয়ে ওঠে পুরো শহর।
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ