1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে ১৩ পদে ২৪ জনের মনোনয়ন পত্র সংগ্রহ ## দীর্ঘ ১৬ বছর পর অবাধ সুষ্ঠু নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত রবিবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহ। গতকাল সোমবার রাত ১০টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের শেষ দিনে ১৩ পদে মোট ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
গতকাল মনোনয়ন পত্র সংগ্রহনের শেষ দিনে মনোনয়ন বিক্রির সময় উপস্থিত ছিলেন চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সংগ্রামী সভাপতি ডিএইচ বাবুল, সাধারন সম্পাদক নির্বাচন কমিশনার জাহাঙ্গির হোসেন স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি নির্বাচন কমিশনার নাজিম উদ্দিন মেম্বার, সহ-সভাপতি সাবেক সফল মেম্বার নির্বাচন কমিশনার আবুল কাশেম মেম্বার, আমির হোসেন প্রধান, সহ-সভাপতি আক্তার হোসেন, নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি নির্বাচন কমিশনার শামসুদ্দিন শেখ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক নির্বাচন কমিশনার সাগর প্রধান, যুগ্ন-আহবায়ক শেখ অপু, বিএনপি নেতা মিজানুর রহমান মিজানসহ আরো অনেকে। গতকাল চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ব্যবসায়ীদের জনপ্রিয় নেতা মাসুম প্রধান। মাসুম প্রধান ছাড়াও সভাপতি পদে আরো দুই জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সাধারন সম্পাদক পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সহ-সাধারন সম্পাদক পদে ৩ জন, কোষাধক্ষ্য ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ১জন, প্রচার সম্পাদক পদে ১ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ১ জন, সদস্য পদে ৩ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এদিকে চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে ফ্যাসিস্ট আ.লীগের কয়েকজন দোসর অংশ গ্রহনের ফলে ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভোটারদের ক্ষোভ সভাপতি পদে প্রার্থী আনোয়ার হোসেন আনু এবং সাধারন সম্পাদক পদে কামরুল হাসানের দিকে। এরা আ.লীগের দোসর বলে ভোটাররা ক্ষোভের সাথে জানান। ভোটাররা নির্বাচন কমিশনারদের দৃষ্টি আকর্ষন করে বলেন, আপনারা আপনাদের কথা ঠিক রাখুন। আপনারা বলেছেন কোন ফ্যাসিস্ট দোসর চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে না। তাহলে ফ্যাসিস্ট দোসর কিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করে। অনতিবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চৌধুরীবাড়ী ব্যবসায়ী ও ভোটাররা নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park