1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

কারাগার থেকে মুক্ত হয়ে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত শ্রমিক নেতা এসএস আসলাম

স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মিথ্যে অভিযোগে ২৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেছেন শ্রমিক নেতা এসএম আসলাম। আজ ৩১ আগষ্ট রবিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন। এদিকে শ্রমিক নেতা আসলামের মুক্তির খরবে সিদ্ধিরগঞ্জ বিভিন্ন ওয়ার্ডের মানুষ ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের হাজারো নেতাকর্মীরা গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠে জড়ো হয়। সন্ধ্যায় শ্রমিক নেতা এসএস আসলাম জামিনে মুক্ত হয়ে ইব্রাহীম টেক্সটাইল মিলের বালুর মাঠের সামনে পৌছলে হাজারো মানুষ তাকে ফুলের মালা ও ফুল ছিটিয়ে অভিনন্দন জানান। এরপর ঢাক-ঢোল পিটিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে পায়ে হাজারো কর্মী-সমর্থক তাদের নেতাকে নিয়ে হেটে গোদনাইল বার্মাশীল, এসও রোড় এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। গোদনাইল এসও ডিপো গেইট এলাকায় পৌছে সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিক নেতা এসএম আসলাম হাজারো মানুষের ভালোবাসা প্রদানে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, তাকে ষড়যন্ত্র করে কারাগারে আটক রাখা হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ বিএনপি’র দিক নির্দেশকদের দৃষ্টি আকর্ষন করে বলেন, তার বিরুদ্ধে দলীয়ভাবে তদন্ত করা হোক। যদি তদন্তে তিনি দোষী সাবস্ত হন তাহলে যেকোন শাস্তি মাথা পেতে নিবেন। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগে আটকাদেশ দেয়া হয়েছে তা তার রাজনৈতিক জীবনের ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। তিনি কোন ধরনের অন্যায়ের সাথে জড়িত নন। তদন্তে তিনি জড়িত না হলে তাকে পুনরায় বিএনপিতে বহাল রাখারও দাবী জানান তিনি।

উল্লেখ্য, চাদাবাজির মিথ্যে অভিযোগে গত ৭ আগষ্ট নারায়ণগঞ্জ পুলিশ তাকে অফিসে ডেকে নিয়ে যান। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিনের ডিটেনশনের আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। তার আটকাদেশের ফলে পুরো বাংলাদেশে শ্রমিক নেতা আসলামের মুক্তির দাবীতে ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন প্রতিবাদ সভা করেন এবং মুক্তির দাবী জানান। এদিকে কালো আইনে শ্রমিক নেতা এসএম আসলামকে আটকাদেশ কেন অবৈধ হবেনা এই মর্মে মহামান্য হাই কোট রুল জারি করেন। যার ফলে আটকাদেশ স্থাগিত করে মহামান্য আদালত আসলামের জামিন মঞ্জুর করেন। যার ফলে ৭দিন আগেই আজ রবিবার কারাভোগ থেকে মুক্তি লাভ করে শ্রমিক নেতা এসএম আসলাম।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park