1. admin@dailyswadhinbangladesh.com : admin :
  2. n.ganj.jasim@gmail.com : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট : স্বাধীন বাংলাদেশ রিপোর্ট
  3. mehedi.hasan.460076@gmail.com : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক: : দৈনিক স্বাধীন বাংলাদেশ ডেস্ক:
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মহানগর কৃষকদল নেতা স্বপন ও ফয়সালের নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাস্তায় দাড়িয়ে সংবর্ধনা প্রদান করেন মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ বালিগাঁওয়ে যত্রতত্র যানবাহন পার্কিংয়ে জনদুর্ভোগ: বায়পাস সড়ক না থাকায় কাঙ্খিত সুফল মিলছে না সেতুতে লৌহজংয়ে ডহরি-তালতলা খাল দিয়ে বাল্কহেড চলাচল বন্ধ ঘোষণা ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা সংস্কার ও সোলার লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন মুন্সীগঞ্জে ডহরি-তালতলা খালে যৌথ অভিযান: ৫ বাল্কহেড ও ১ ড্রেজার জব্দ লৌহজংয়ে বাল্কহেড থেকে চাঁদাবাজি ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মাসুম প্রধান ও সুমন প্রধানের সার্বিক সহযোগীতায় চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত লৌহজংয়ে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ টঙ্গীবাড়ীতে প্রবাসীর বাড়ি দখলে নিয়ে কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি সৎ সাংবাদিকতাকে আজ সুরক্ষা দিতে হবে অসৎ সাংবাদিকতার হাত থেকে -মুন্সীগঞ্জে তথ্যমন্ত্রী

লৌহজংয়ে অবৈধ ড্রেজার বাণিজ্যর দায়ে ৬ জনকে অর্থদণ্ড

জেসমিন মিম, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী ও ডহরি-তালতলা খালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসিল জমি ভরাটের দায়ে ছয় জনকে আটক করে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷

আজ বুধবার (২০ আগষ্ট) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-ইমরান৷
দণ্ডপ্রাপ্তরা হলেন- শরিয়তপুরের নওপাড়া এলাকার মালেক (৩৫) তাকে ৫০ হাজার টাকা জরিমানা, লৌহজংয়ের বেজগাঁও এলাকার মো. স্বপন (৪৬), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, রাজিব মল্লিক (৩৫), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, কনকসার এলাকার মো. অপু ঢালী (২৫), তাকে ৫০ হাজার টাকা জরিমানা, একই এলাকার নাজমুল শিকদারকে (২৭) ৫০ হাজার টাকা জরিমানা, ও ঝিনাইদহের মহাদেবপুর এলাকার রাহেন উদ্দিন (৩৫) তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পদ্মা নদী ও ডহরি-তালতলা খালে অবৈধ ড্রেজার ও খালে চলাচল নিষিদ্ধ বালুবাহী জলযান বাল্কহেড অকেজো করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন বলেন পদ্মা নদীতে বালু উত্তোলন ও অবৈধ ড্রেজার বাণিজ্যে এবং ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল ইমরান বলেন, নদী ও ফসলি জমি রক্ষায় বাল্কহেড ও অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ অভিযানকালে মাওয়া কোস্টগার্ড, লৌহজং থানা পুলিশের একটি দল ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।##

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ

প্রযুক্তি সহায়তায় Shakil IT Park