মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ঘোরদৌড় বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয় থেকে উৎসব মুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হল পট্টি মালিরঅংকগিয়ে শেষ হয়৷ পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃক্ষরোপন ও আশপাশ পরিচ্ছন্নতা করা হয়৷
এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. ওমর ফারুক রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক তানভীর আহম্মেদ অভির পরিচালনায় সকাল ১১টায় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ৷ প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই এদেশ যে কোন দুর্যোগে জনগনের পাশে থেকেছে৷ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও স্বেচ্ছাসেবক দল রাজপথে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে স্বেচ্ছাসেবক দল কাজ করে যাচ্ছে।

প্রধান বক্তার বক্তব্যে রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ বাবুল সারেং৷ বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মো. মনির হোসেন আরিফ৷ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, উপজেলা বিএনপির নেতা আলহাজ্ব বাদল হোসেন হাওলাদার৷ ##
© স্বত্ব সংরক্ষিত © দৈনিক স্বাধীন বাংলাদেশ